চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভা জামায়াতের সভাপতি মো: ওয়াজেদ আলী ও লক্ষ্মীপুরে আটজন পার্দানসীন ধার্মিক মহিলাকে ৪ আগস্ট গ্রেফতার করার এবং গত ৩ আগস্ট যশোর জেলার চৌগাছা থানা শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ইসরাইল হোসেন ও সাহিত্য সেক্রেটারি রুহুল আমীনকে গ্রেফতার করার পর ৪ আগস্ট রাতে তাদের পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, সরকার একদলীয় স্বৈরশাসন দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্যেই জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গুলি করে আহত করছে। সরকারের গ্রেফতার থেকে পর্দানসীন ধার্মিক মহিলারাও রেহাই পাচ্ছেন না।
লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ উপজেলা থেকে অহেতুক আটজন ধার্মিক পর্দানসীন মহিলাকে গ্রেফতার করে কষ্ট দেয়া হচ্ছে । সাতকানিয়া পৌরসভা জামায়াতের সভাপতি মো: ওয়াজেদ আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যশোরের চৌগাছা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ইসরাইল হোসেন ও সাহিত্য সেক্রেটারি রুহুল আমীনকে অন্যায়ভাবে গ্রেফতার করার পর পুলিশ তাদের পায়ে গুলি করে মারাত্মকভাবে আহত করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ। সরকার তাদের পঙ্গু করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এসএ





