গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এর আয়োজনে অসহায় ও দুঃস্থদের মধ্যে সেমাই-চিনি বিতরণ ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকালে সাদুল্যাপুর উপজেলার কাজিবাড়ি সন্তোলা গ্রামে তার নিজবাড়ি অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে অসহায়-দুঃস্থদের মধ্যে সেমাই-চিনি বিতরণ শেষে এক আলোচনা সভায় অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ছামছুল হাসান ছামছুল, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাড. আ. ছালাম, ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই/





