আমাদের সিনিয়র নেতারা আছেন, অনেক মন্তব্য করেছেন তারা। দলের মধ্যে একটা শৃংখলা রক্ষার্থেই আমি কোন কিছু বলছি না।
বেগম জিয়া এমন কেউ হননি তার সম্পর্কে মন্তব্য করতে হবে। তার সম্পর্কে কোন মন্তব্য করলে সেটা আমার ব্যক্তিগত মন্তব্য হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদাত দিবস পালনের অনুষ্ঠানে খালেদা জিয়ার লন্ডন গমন সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিক্লপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, আমরা দীর্ঘদিন মানসিকভাবে পরাধীন ছিলাম, আমরা স্বাধীন হয়েছি, এখন বাংলাদেশ অনেক এগিয়েছে। চাই না আমাদের ছেলেরা একদিনের জন্যও পরাধীন থাক।
বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে খাবার গ্রহন করার আগে কর্মচারীদের খোজঁ নেন। এটা তার পরিবার থেকে পাওয়া। তিনি এটা বঙ্গবন্ধুর নিকট দেখেছেন। তিনি বাঙ্গালীর সহজাত পরিবেশ থেকেই অর্জন করেছেন এসব কিছু।
আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন, শেখ মো: ওয়াহিদুজ্জামান চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস জনতা ব্যাংক, অধ্যাপক আ ব ম ফারুক সাবেক ডিন ফার্মেসী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, মাহবুব উদ্দিন আহমদ সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, নীলিমা আক্তার সহকারি অধ্যাপক ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমূখ ।
এমএ/এসএইচ





