সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের কাছে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
ভারপ্রাপ্ত আমিরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, তোমরা নেকি ও ভালো কাজের জন্য সহযোগিতা কর এবং অন্যায় ও গুনাহের কাজে সহযোগিতা কর না।’ ‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মারা যায়, তারা শহীদের মর্যাদা পায়।’ তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে যে সমস্ত ভাই-বোন নিহত হয়েছেন, আল্লাহ তায়ালা তাদের শহীদের মর্যাদা দান করুন, আমিন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সামর্থানুযায়ী বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আমরা আজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের দোয়া ও ভালোবাসা ওইসব ভাই-বোনদের জন্য, যারা আজ পরিবার-পরিজন হারা এবং শোকাহত। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা তাদের সবর করার তাওফিক দান করুন। আমিন
তিনি বলেন, আল্লাহ তায়ালা সকল দুর্যোগ থেকে মানবজাতিকে হেফাযত করুন। বিশ্ব মুসলিম ও সকল ভাই-বোনদের রক্ষা করুন। মুসলমানদের ঐক্যবদ্ধভাবে একটি পরিবার হিসেবে গোটা দুনিয়ায় ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সকলের পাশে দাঁড়াবার তাওফিক দান করুন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং দূতাবাসের কর্মকর্তাগণ আমাদের এই ভালোবাসার উপহারটুকু সাদরে গ্রহণ করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি
এমআই
তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ পাঠাল জামায়াত
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ
সামছুল আরেফীন: ইতিহাসের পাতায় কিছু তারিখ থাকে, যা কেবল একটি দিন নয়—বরং কোনো জাতির গণতান্ত্রিক চেতনার ওপর বর্বরোচিত আঘাতের স্থায়ী স্মারক। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার যে পৈশাচিক ও নগ্ন তাণ্ডব বিশ্ববাসী দেখেছিল, তা আজও কালো অধ্যায় হয়ে আমাদের বিবেককে দংশন করে।
বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা (বিএনপি) নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। শেখ হাসিনা বলেছেন, হাতেপায়ে ধরে ভোট নিলো, এখন বেইমানি করে কেন? তার দলের আরেকজন গডফাদার বলেছেন, কমপক্ষে ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে আমরাই ভোট দিয়ে জিতিয়েছি।’
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।















