বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ ১০ জন সাবেক ফুটবলার বিএনপিতে যোগ দিচ্ছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদানপর্ব অনুষ্ঠিত হবে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে তারা দলে যোগ দেবেন।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]