বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আল কায়দার এজেন্ট বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশরত্ন সেবক পরিষদ’ আয়োজিত “বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র আল-কায়দার অপতৎপরতার নেপথ্যে কার?” শীর্ষক আলোচনা সভায় প্রখান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ২০০১-২০০৬ সাল থেকে বিএনপি-জামায়াত দেশকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এরই ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশে আলকায়দার এজেন্ট হিসেবে কাজ করছে।
তিনি বলেন, জামায়াতের ওয়েব পেজ বাশেঁর কেল্লা ও আল কায়দার প্রচারণা একই সূত্রে গাঁথা। তারা দেশেকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় কিন্তু তারা পারবেনা। বাংলাদেশের তরুননা গাদ্দার না, বীরের জাতি।
তিনি আরও বলেন, আল কায়দা বাংলাদেশে কখনো শক্তিশালী ঘাটি করতে পারবেনা। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়।
খাদ্যমন্ত্রী বলেন, ''বিএনপি নেতারা যেভাবে মিথ্যাকথা বলে আমি তাদের মতো মিথ্যা বলতে পারিনা। আমার দলের কোন নেতা-কর্মীরাও মিথ্যা বলতে পারেনা।''
কোন নির্বাচনে আওয়ামী লীগ সরকার কারচুপি করেনি। উপজেলা নির্বাচনেও সরকার প্রভাব বিস্তার করবেনা বলে জানিয়েছেন কামরুল ইসলাম।
খাদ্যমন্ত্রী বলেন, সব নির্বাচনের আগেই বিএনপি বলে নির্বাচনে কারচুপি হবে। এটা তাদের চরিত্র। “কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ”। সকল নির্বাচনে তারা (বিএনপি) কারচুপি করছে তাই তাদের মনে কারচুপির কথা আসছে।
আয়োজক সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, এমআর ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
তারেক রহমান আল কায়দার এজেন্ট: কামরুল
বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আল কায়দার এজেন্ট বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।















