[size=2]মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া [/size][size=2]রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।[/size]
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, [size=2]রাজাকারদের বাদ দিয়ে, জামায়াতকে বাদ দিয়ে [/size][size=2]আমরা সবাইকে নিয়ে একসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শান্তির জন্য কাজ করতে চাই।[/size][size=2] আজকের এই দিনে দুঃশাসন, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে ধিক্কার জানাই।[/size]
শেখ হাসিনার নেতৃত্বে রাজাকার মুক্ত দেশ গড়ার লক্ষে সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। এ লড়াইয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক অসীম কুমার উকিলসহ ঢাকা মহনগর আওয়ামী লীগের নেতারা।
[b]ঢাকা,২১ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]