মোহাম্মদপুর ও আদাবর থানা: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে ষড়যন্ত্রেও প্রতিবাদে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে সকাল পৌনে আটটায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে এক সংক্ষিত সমাবেশে মিলিত হয় তারা। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাইফুর রহমান, কিরণ, আব্দুল হান্নান, এ্যড. কামরুল, ইমরান হাসান তারিফ ও রাবিউল প্রমুখ।
সমাবেশে মাওলানা দেওলাওয়ার হোসাইন বলেন, সরকার দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর জন্য সংবিধান থেকে ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র করছে। কিন্তু তৌহিদী জনতা তা মেনে নেবে না বরং যেকোন মূল্যে রুখে দেবে। তিনি সরকারের ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কোতয়ালী থানা: হরতালের সমর্থনে কোতয়ালী থানার উদ্যোগে সকাল ৬.১৫ টায় এক বিক্ষোভ মিছিল রাজধানীর বাবু বাজার থেকে নয়াবাজারে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন এ কে গিয়াস উদ্দিন,ডা: নুরুল আলম,অধ্যক্ষ আলমগীর হোসেন, আবু বকর, শাহজাহান,গোলাম আযম প্রমুখ।
লালবাগ থানা: হরতালের সমর্থনে লালবাগ থানার উদ্যোগে সকাল ৬.১৫ টায় এক বিক্ষোভ মিছিল রাজধানীর নবাবপুর সড়কে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আবু আনাম, মহসিন, শাহ আলম, শহীদুল ইসলাম ও রাশেদ প্রমুখ।
বংশাল থানা: থানা আমীর আজমল হোসেন এর নেতৃত্বে সকাল ৬ টায় আলাউদ্দিন সড়ক থেকে শুরু হয়ে এক বিক্ষোভ মিছিল নয়াবাজার গিয়ে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান, তোফাজ্জল হোসেন, মনির হোসেন, রাসেদ সিদ্দিকী, মো: শামীম, ফজলে আজিম, কাদের মোল্লাহ, আমীর হোসেনসহ প্রমুখ।
মুগদা থানাঃ
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে জামায়াতে ইসলাম আহুত হরতালের সমর্থনে রাজধানীর মুগদা পুকুরপাড় এলাকায় সকাল ৭টায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মুগদা থানা।
উপস্থিত ছিলেন আবু রিফাত, ফাহিম আহমেদ, খলিলুর রহমান, এ সামাদ প্রমুখ।
সবুজবাগ থানাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বনশ্রী এলাকায় সকাল ৭টায় বিক্ষোভ মিছিল করে সবুজবাগ থানা জামায়াতের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন আবু মাহি, রানা, মনির উদ্দিন, বজলুর রহমান, এ্যাডভোকেট ফারুখ প্রমুখ।
কামরাঙ্গীরচন থানা: কামরাঙ্গীরচর থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সকাল ৬.১৫ টায় নবাবগঞ্জ বেড়িবাঁধ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেকশন ঢালে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম,আবু হানিফ, সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা আনিসুর রহমান ও সাজ্জাদ প্রমুখ।
যাত্রাবাড়ি পশ্চিম:
যাত্রাবাড়ি পশ্চিম থানার উদ্যোগে এক মিছিল সকাল ৬.৩০ টায় শহিদ ফারুক সড়কে অনুষ্ঠিত হয়। থানা আমীর ও মহানগরী মজলিসে শূরার সদস্য আবু ফতেহের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের সভাপতি সাদেক বিল্লাহ, রাসেল, নওশের, আব্দুল আউয়াল, মনির, আলমগীর প্রমুখ।
চকবাজার থানা:
চকবাজার থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সকাল ৬.১৫ টায়
বিমানবন্দর থানা:
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালেরর সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার উদ্যোগে সকাল ৬.৩০ ঘটিকায় বিমানবন্দর সংলগ্ন আসকোনা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বাজারের মূল রাস্তা প্রদক্ষিণ শেষে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল জামায়াত নেতা আবুল হাসেম, সাব্বির সওদাগর সামিম হোসেন, মোঃ শাহ আলম ইন্জিঃ রুহুল হকও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি আমিনুর রহমান।
মিরপুর পশ্চিম ও দারুসসালাম থানা :
হরতালের সমর্থনে মিরপুর পশ্চিম ও দারুসসালাম থানার যৌথ উদ্যোগে আজ একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ১ নং চাইনিজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন জামায়াত নেতানুরুল ইসলাম আকন্দ, জাহাঙ্গীর কবির, আহামাদুল্লাহ, বেলায়েত হোসাইন, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, রজব আলী, ইদ্রিস খান, ইমরান হোসাইন প্রমুখ। হরতালেরর সমর্থনে মিরপুর পশ্চিম থানার উদ্যোগে আরও একটি মিছিল দুপুরে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপরোল্লিখিত নেতৃবৃন্দ।
মিরপুর পূর্ব থানা :
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিরপুর পূর্ব ও দারুসসালাম থানার যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করে। ঢাকা মহানগরীর কর্ম পরিসদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিলটি মিরপুর ২ নং ৬০ ফুট রাস্তায় শুরু হয়ে বরেক মোল্লার মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্যমে শেষ হয় । উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার অন্যতম সদস্য ও থানা সেক্রেটারি জনাব আব্দুল্লাহ জুবায়ের, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মুয়াজ, মীতুল, মাহবুব, সেলিম, ইছাহাক, আসাদ ও শিবির নেতা এনামুল হক, মোত্তাকিম প্রমুখ ।
কাফরুল থানা:
কাফরুল থানা আমীরের নেতৃত্বে একটি হরতালের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন থানা সেকেটারী, সেলিম খলিফা, শাহআলম, খবির,ছাত নেতা আহসান হাবিব, আল আমিন প্রমুখ।
তুরাগ থানা:
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মেজবাহ উদ্দিন নায়েম, সাইদুর রহমান মোল্লা, ইয়ামিন, রুবেল প্রমুখ। দিয়া বাড়ী থেকে মিছিলটি শুরু হয়ে বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হয়।
খিলখেত থানা:
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশব্যাপি সকাল-সন্ধা হরতালেরর সমার্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর খিলখেত থানার উদ্যোগে সকাল ৬.৩০ ঘটিকায় বিশ্বরোড সংলগ্ন বনরুপার গেইটের দক্ষিণ পাসে খাপাড়া চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি মূল রাস্তা প্রদক্ষিণ শেষে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন থানা আমির মোঃ হোছাইন আহমেদ জামায়াত নেতা ছলিমুল্লা,হাবিবুর ররহমান,আবুল বাসার, মোহম্মদ উল্লাহ, আতিকুর রহমান ও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি আবু নাইম সেক্রেটারি ছারওয়ার।
কদমতলী পূর্ব:
হরতালের সমর্থনে আজ সোমবার পাটের বাগ এলাকায় সকাল ৭ টায় মিছিল হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আমিরুল ইসলাম, মনির হোসেন, কামাল হোসেন, দলিল, আলিম,ছাত্র নেতা খুরশিদ,মুস্তফা,ও শাহবুদ্দিন।
কদমতলী পশ্চিম:
মুরাদপুর মাদ্রাসা রোড সকাল ৭টায় থানা সেক্রেটারী মহিনউদ্দিন প্রফেসর এন আহমদ কবির হোসাইন, ছাত্রনেতা আবদুর রহমান, টিপু সুলতান প্রমুখ ।
রমনা থানাঃ
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতে ইসলামী আহুত সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় মিছিল ও পিকেটিং করেছে রমনা থানা জামায়াত।
সকাল ৭:৪৫টায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন- রমনা থানা জামায়াতের নায়েবে আমীর ড:আহসান হাবিব,প্রচার ও তরবিয়ত সম্পাদক আতাউর রহমান সরকার,শিবির নেতা সাইয়েদ জোবায়ের, জামিল মাহমুদ, আরিফুল ইসলাম, জামায়াত নেতা মাহবুবুর রহমান ও শাহজালাল খান প্রমুখ।
মিছিলটি মালিবাগ রেলগেট সংলগ্ন মালিবাগ শহীদি মসজিদের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
ভোর থেকে মগবাজারের ৪টি স্পটে পিকেটিং করে জামায়াত কর্মীরা।
উত্তরা পশ্চিম থানাঃ
হরতালেরর সমার্থনে উত্তরা পশ্চিম থানার উদ্যোগে সকাল ৮.০০ ঘটিকায় উত্তরা হাউজ বিল্ডিং সংলগ্ন রাস্তায় থানা সেক্রেটারী আব্দুল্লাহ রেজার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি মুল রাস্তা প্রদক্ষিণ শেষে এক পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো ছিলেন জামায়াত নেতা মোস্তাক, ফারুক, শাহজাহান, আরিফ, তরিক এবং শিবির সভাপতি ওমর ফারুক, মোমিন, আনোয়ার সহ অরো অনেকে।
মতিঝিল থানাঃ
আজ সকাল ৮.৩০ জামায়াত মতিঝিল থানার উদ্যোগে হরতালের সমর্থনে কমলাপুরে মিছিল অনুষ্টিত হয় থানা সেক্রেটারি মুতাছিমবিল্লাহর নেতৃত্বে অনুষ্টিত মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা সামছুল বারী, নূর মুহাম্মদ, ছাএনেতা আবুল খায়ের ও আশরাফুল ইসলাম প্রমুখ।
দক্ষিণখান থানাঃ
ইসলামকে রাষ্ট্রধর্ম বহাল রাখার দাবিতে হরতালের সমর্থনে দক্ষিণখান থানা জামায়াত ইসলামী সেক্রেটারী মাওলানা রুহুল আমীনের নেতৃত্বে একটি মিছিল বের করে। মিছিলটি মৌশাইর থেকে শুরু হয়ে দক্ষিণখান এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চালাবন্দে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পল্লবী ও রূপনগর থানা :
সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পল্লবী ও রূপনগর থানার যৌথ এক বিক্ষোভ মছিলি করে। পল্লবী থানা আমীর মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে মিছিলটি মীরপুর ১১ এর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মোড়ে এসে সংক্ষপ্তি পথসভার মাধ্যমে শষে হয় । উপস্থতি ছলিনে রুপনগর থানা আমীর নাছির উদ্দীন, পল্লবী থানা সেক্রেটারি জনাব নওশাদ আলাম, রূপনগর থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব জামাল উদ্দিন, থানার শুরা ও কর্ম পরিষদ সদস্য সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতা কর্মীবৃন্দ।
শাহ আলী থানা :
হরতালের সমর্থনে সকাল ৬ টার দিকে ঢাকা-আশুলিয়া রোডের বেড়িবাঁধ এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জামায়াত নেতা আবদুল্লাহ যুবায়ের ও মোল্লা আতিক সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মল্লিক দুলাল, দেওয়ান সিরাজ, ইউসুফ আলী, জাহাঙ্গীর হোসাইন, হাসান শরীফ, সাগীর প্রধান ও সালেহীন প্রমুখ।
উত্তরখান থানা :
উত্তরখান থানায় আজ সকাল ৬.৩০টার সময় আটিপাড়া বাজার থেকে এ.পি.এস. পর্যন্ত মিছিল হয়। এতে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর, বায়তুলমাল সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন এবং শিবিরের সভাপতি কেরামত আলী প্রমুখ।
পল্টন থানা :
পল্টন থানার উদ্যোগে সকাল ৯.১৫ টায় রাজধানীর বিজয়নগর সড়কে থানা সেক্রেটারি আমিনুর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অুনষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মহানগরী পূর্ব সেক্রেটারী মিঠু, জামায়াত নেতা মনির হোসেন, হাসান আল বান্না, আ ক ম ইউসুফ ও নয়ন প্রমুখ।
শাহজাহানপুর থানা :
শাহজাহানপুর থানার উদ্যোগে সকাল ৮.৩০ টায় রাজধানীর মালিবাগ মোড় থেকে শুরু হয়ে থানা আমীর সামছুর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অুনষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সরওয়ার হোসেন, মাহমুদুর রহমান নাবু, কলিম উদ্দিন, মোস্তাক আহম্মেদ, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রাসেল প্রমুখ।
তেজগাঁও থানাঃ
হরতালের সমর্থনে রাজধানীর তেজগাঁও-এর প্রধানমন্ত্রীর কার্র্যালয়ের পাশে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নেয়ামত উল্লাহ, ফজলুর করিম, মোহাম্মদ কেফায়েত উল্লাহ প্রমুখ।
ডেমরা:
থানার উদ্যোগে সকাল ৭.০০ টায় রাজধানীর বড়ভাঙ্গা এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। থানা সেক্রেটারি মোহাম্মাদ হোসেন এর নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, মাসুদ ও মিজানুর রহমান প্রমুখ।
হাজারীবাগ ও ধানমন্ডি:
হরতালের সমর্থনে হাজারীবাগ ও ধানমন্ডি থানার যৌথ উদ্যোগে সকাল ৭.৩০ টায় রাজধানীর মধুবাজার থেকে শুরু হয়ে একটি মিছিল আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। থানা আমীর অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার ও আব্দুল বারী নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মাদ আলী, মোহাম্মাদ মামুনুর রশিদ, আল মামুন, ছাইফুল ইসলাম ও নাহিদ প্রমুখ।
যাত্রাবাড়ী পূর্ব :
হতালের সমর্থনে যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি শাহজাহান খান, আশরাফ আলী হাওলাদার, আলাউদ্দীন ও আমজাদ হোসেন প্রমুখ।
বংশাল-কোতায়ালী থানা :
হরতালের সমর্থনে বংশাল ও কোতায়ালী থানার উদ্যোগে নগরী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বংশাল সড়ক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আবু আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম আলম, গিয়াস উদ্দীন, ডা. আল আমিন, জামাল উদ্দীন, মোস্তাফিজুর রহমান ও মো. আজম প্রমূখ। সমাবেশ শেষে নেতাকর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করে।
রামপুরা থানা :
হরতালের সমর্থনে রাজধানীর রামপুরার বউবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাসান ইমাম, মনির হোসাইন, ফরহাদ, সিরাজুল ইসলাম, শরিফ, ওমর ফারুক সহ সর্বস্তরের নেতাকর্মীরা।
দারুসসালাম থানা :
হরতালের সমর্থনে দুপুরে দারুসসালাম থানার উদ্যোগে নগরী পিকেটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
উত্তরা পূর্ব থানা :
হরতালের সমর্থনে উত্তরা পূর্ব থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
এমআইএস।





