সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে আগামীকাল ২৮ মার্চ সোমবার দেশব্যাপী জামায়াতে ইসলামী আহুত সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজধানীর মগবাজার চৌরাস্তায় মিছিল ও লিফলেট বিলি করেছে রমনা থানা জামায়াত।

সন্ধ্যা ৬:৪৫টায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন- রমনা থানা জামায়াতের অফিস সম্পাদক এম,ইউ,আলী, প্রচার ও তরবিয়ত সম্পাদক আতাউর রহমান সরকার, শিবির সভাপতি আনিসুর রহমান, জামায়াত নেতা শাহজালাল খান প্রমুখ।

মিছিলটি রেলগেট থেকে শুরু থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

বিকাল থেকে মগবাজারের ৭টি স্পটে লিফলেট বিলি করে জামায়াত কর্মীরা।

 

এমআইএস।