বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ আজ চলছে না, দেশ আজ অচল। বিদেশীরাও বলছে ৫ জানুয়ারির নির্বাচন হয়নি। নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে দেশে উন্নয়ন হবে।
রবিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে-৪(নবরাত্রী) এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সারাদেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘মানুষ পরিবর্তন চায়, মানুষ শান্তি চায়, কাজ করতে চায়। এই জন্য একটি নিবার্চিত সরকার প্রয়োজন। তাহলে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে। এই অবস্থা তৈরি করতে না পারলে আগামী দিনে আরো সংকটে চলে যাবে দেশ।’
আজকে অকেনেই চাকুরিচ্যুত হচ্ছে এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা ভালো থাকবে। আওয়ামী লীগ মানে দূর্নীতি। আরও আওয়ামী লীগ দূর্নীতি করলেও বিচার হয় না, সাজা হয় না। সাজা হলেও তারা খালাস পেয়ে যায়।’
‘দূর্নীতিবাজ মন্ত্রী আরামে মন্ত্রিত্ব করে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘পচা গশ আমদানি করে নিয়ে আসছে। বিচার হয় না, ধরা হয় না। গ্রামে বিতরণ করবে, কাবিখা-টাবিথা এগুলোতে ব্যবহার করবে। ভাল-মন্দ গম এক সঙ্গে করে তারা বিতরণ করবে, আমাদের ঘরেও না জানি চলে আসে।’
খালেদা জিয়া বলেন, দেশ আজ কী অবস্থা, দেশ বন্যায় কবলিত। বন্যার্থ মানুষ সাহয্য পাচ্ছে না। এই সরকারের বিপদে মানুষের প¦াশে দাঁড়ানোর অভ্যাস নেই।’
তিনি বলেন, ‘বন্যার্থ মানুষ দুই বেলা খেতে পারছে না। ফলে খাদ্যের অভাবে ঢাকামুখী হচ্ছে। কর্মসংস্থানের অভাবে ঢাকাতে দালালের খপ্পরে পরে প্রাচার হয়ে যাচ্ছে। এখন অকেকেই সাগরে ভাসছে।’
বিএনপি প্রধান বলেন, ‘ এই সরকার জনগণের ভোটে নিবার্চিত নয় বলে মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। তাই তারা লুটপাঠে ব্যস্ত।’
তিনি বলেন, ‘গ্রামে মানুষ অত্যাচারিত হচ্ছে, মানুষের ঘরে ঘরে গিয়ে নির্যাতন করা হচ্ছে। তারা ঘরে থাকতে পারছে না। লুটপাট ভাংচোর করা হচ্ছে। এর না কী রাজনীতি।’
এসময় তিনি এ্যাবের সভাপতি কারাগারে আটক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উদ্দেশ্যে বলেন, ‘ মাহমুদুর রহমান সত্য প্রকাশ করতেন, আমি তাকে আহŸান জানাবো, আপনাকে বেইল (জামিন) নিয়ে ফিরে আসতে হবে। জনগণের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’
এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে খালেদা জিয়ার সঙ্গে মঞ্চে ইফতারে মাহফিলে অংশ নেন- ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আসম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আহমদ আযম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এ ছাড়া সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, পেশাজীবী নেতা রহুল আমীন গাজী, সাংবাদিক শওকত মাহমুদ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
ইফতার পার্টিতে বিএনপির নেতাদের মধ্যে আরো যোগ দেন- বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
২০ দলীয় জোট শরিক নেতাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানও ইফতার পার্টিতে অংশ নেন।
ইফতার মাহফিলে অংশ নেন- প্রকৌশলী সৈয়দ মুনসিফ আলী, প্রকৌশলী মিয়া মো. কাউসার, প্রকৌশলী মহসিন আলী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী হাছিন আহমেদ প্রমুখ।
এমএইচ





