যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক সব সময় ভালো ছিল এখনো আছে বরং তাদের সঙ্গে (যুক্তরাষ্ট্র) বিএনপির সম্পর্ক উন্নয়ন করা জরুরী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সরকার যুক্তরাষ্ট্রকে কাছে টানতে চায় মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস এ জঙ্গিবাদ দমনে কাজ করছে। আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক সুদৃঢ় বরং বিএনপি-জামায়াতকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার বর্তমান প্রধান আয়মান আল- জাওয়াহিরির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সম্পূর্ণ মিল রয়েছে বলেও অভিযোগ করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ১৯ দলীয় জোটের কয়েকটি দলের নেতারা আফগানিস্তানে গিয়ে তালেবানদের সঙ্গে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। ওই সব নেতাদের সঙ্গে জঙ্গিদের এখনো যোগাযোগ রয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, যে দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি (তারেক রহমান) জঙ্গি নেতা দাউদ ইব্রাহীম সঙ্গে বৈঠক করেন সে দলের সঙ্গে জঙ্গির সম্পৃক্ততা থাকাটাই স্বাভাবিক।
বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এ মন্ত্রী
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।[b]
ঢাকা, এমআর, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্ক উন্নয়ন দরকার: হাছান মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক সব সময় ভালো ছিল এখনো আছে বরং তাদের সঙ্গে (যুক্তরাষ্ট্র) বিএনপির সম্পর্ক উন্নয়ন করা জরুরী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ





