জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

একই দিন সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।

এছাড়াও আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করা হবে। আলোচনার সভার স্থান পরে জানানো হবে।

আলাল আরো জানান, দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করার জন্য সারাদেশের জেলা শাখাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এমএইচ