বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, এ ক্ষতি পুষিয়ে উঠতে তাদের অনেক সময় লেগে যাবে।
রোববার নির্বাচন কমিশনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের নারী সদস্যদের মনোনয়ন জমা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন,জাতীয় নির্বাচন বর্জন করে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তারা দুধের স্বাধ ঘোলে মেটাচ্ছে।
নির্বাচন বর্জনের ইতিহাস আওয়ামী লীগের নেই জানিয়ে তিনি বলেন,আওয়ামী লীগ দুই একবার ছাড়া সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি জিয়াউর রহমান ও এরশাদের স্বৈরশাসনের সময়ও নির্বাচনে অংশগ্রহণ করেছে।
ভবিষ্যতে মহিলা আসন সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়ে তিনি বলেন,তারা যাতে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে পারে সে ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাচন দলীয় ভাবে করার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, মাহজাবিন খালেদ,সেলিনা জাহান লিটা,সফুরা বেগম রুমী,হোসনে আরা লুৎফা ডালিয়া,উম্মে কুলসুম স্মৃতি,বেগম আখতার জাহান,সেলিনা বেগম স্বপ্না,সেলিনা আখতার বানু,লায়লা আরজুমান বানু,শিরিন নাঈম পুনম,কামরুল লায়লা জলি,হেপী বড়াল,রিফাত আমিন,নাসিমা ফেরদৌসী,লুৎফুন্নেছা,মমতাজ বেগম,মনোয়ারা বেগম,
ফাতেমা জোহরা রানী,দিলারা মাহবুব আসমা,ফাতেমা তুজ্জহুরা,সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার,হোসনে আরা বাবলী,কামরুন নাহার চৌধুরী লাভলী,রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার,আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,শামছুন নাহার বেগম,ওয়াসিফা আয়শা খান,জাহানারা বেগম সুরমা,সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা),ফিরোজা বেগম চিনু ও আমিনা আহমেদ।
এবার নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হতে ৮২২ জন আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে এই ৩৯ জনকে বাছাই করে শেখ হাসিনা নেতৃত্বাধীন দলের পার্লামেন্টারি বোর্ড।
[b]ঢাকা, এএ, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে বিএনপি: আশরাফ
বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, এ ক্ষতি পুষিয়ে উঠতে তাদের অনেক সময় লেগে যাবে। রোববার নির্বাচন কমিশনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের নারী সদস্যদের মনোনয়ন জমা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।





