জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে মালয়েশিয়া গেছেন।

রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমএইচ ১০৩ বিমানযোগে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দেন।

সফরসঙ্গী হিসেবে সাথে আছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান এবং একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার। সফর শেষে আগামী ২৮ নভেম্বর এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।

কেএইচ