শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হাবিব উল্লাহকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে।