পৌর নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে নতুন তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনে (ইসি) যাবেন বিএনপির প্রতিনিধি দল। শনিবার দুপুর পৌনে ১২টায় ইসিতে যাওয়ার কথা আছে।

বেলা সাড়ে ১১টায় বিএনপির সহকারী দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে আছেন-দলটির প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

দলীয় মেয়র প্রার্থী বাছাইসহ নির্বাচনের প্রস্তুতি নিতেই কিছুটা সময় পেতে চায় দলটি।


পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের অনানুষ্ঠানিক প্রক্রিয়া কয়েকদিন ধরেই চলছে বিএনপিতে। দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা এখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে। তবে দলটি মনে করছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে নির্বাচনি প্রস্তুতির জন্য কিছুটা সময় চায় দলটি।

দলের নেতারা বলছেন, পৌর নির্বাচনের তফসিল পেছানোর জন্য শিগগিরই নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দেবেন তারা।

এআই