জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বলেছেন, পবিত্র মাহে রমজান মানুষের ঈমান ও আখলাককে শানিত করে। রমজান মুমিনদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীণ হয়ে সাহসের সাথে কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই সিয়ামের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সবর ও ইসতেকামাতের সাথে দায়িত্ব পালন ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বর্তমান সময়ের অবপরিহার্য দাবী।
বুধবার রাজধানীতে জামায়াতে ইসলামী কদমতলী থানা আয়োজিত ‘ পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। থানা সেক্রেটারী আমিরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশে আব্দুল কাদের মোল্লার প্রসঙ্গ টেনে বলেন, শহীদ আবদুল কাদের মোল্লা জীবন দিয়ে নিজে সফল জীবনে পদার্পণ করেছেন এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের জীবন দেয়ার প্রেরণা ও দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি শহীদ আব্দুল কাদের মোল্লার স্বপ্নবাস্তবায়ন ও অসাপ্ত কাজকে সমাপ্ত করার সংগ্রামে সকলকে এক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





