সরজমিনে দেখা গেছে, বেলা ১২টার দিকে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী বেড়িবাঁধ সড়ক দিয়ে বের হয়ে পর্বত সিনেমা হলের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। এসময় রাস্তার অপরপাশে গাবতলী গরুর হাটের কাছে থাকা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা পার হয়ে তাদের ধাওয়া করে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। তবে পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা পরে এলাকা ত্যাগ করেন।
এনএইচ





