সরকার পতনের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের ডাকা অবরোধের ১৬ তম দিনে পুরান ঢাকার বাবু বাজার এলাকায় দুপুর ৩.০০ টায় ২০ দলীয় জোটের উদ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলট্বি বাবু বাজার থেকে শুরু হয়ে মিটফোর্ড এলাকায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বংশাল থানা আমীর এম. রহমান ও কোতয়ালী থানা আমীর আবু আব্দুল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জবি শিবিরের অর্থ সম্পাদক জোনায়েদ পলক, সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসেন, স্কুল কার্যক্রম সম্পাদক আবদুল্লাহ আল মুজাহিদ প্রমুখ।
এসএইচ





