আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ কাপালী (বন জঙ্গলে গুপ্তহত্যার বাহিনী) বাহিনীতে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই  মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের অঙ্গসংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্রাংকেস্টাইনের মত ব্যবহার করে ক্ষমতা আকড়ে ধরে রেখেছে। সাদা পোষাক ধারীরা বিরোধীদলের যুবক এবং ত্যাগী নেতা কর্মীদের তুলে নেয় এবং পরে তাদের গলিত লাশ পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কোন প্রেস নোট ও পাওয়া যায়।
র‌্যাবকে ফ্রাংকেস্টাইন দানব বলে মন্তব্য করে তিনি বলেন, তারা নূর হোসেনের কাছ থেকে আর্থিক সহযোগীতা পেতেই এমন নিষ্ঠুর কাজে নিয়োজিত হয়েছে। অর্থলোভেই তারা এমন বিপথে চলে গেছে। তাদের এ অবৈধ এবং নিষ্ঠুর কর্মকান্ডের যাত্রাপথে কোন স্ট্রীটব্রেকার নেই। তারা এখন হত্যা গুম এবং অপহরণের মূর্ত প্রতিকে পরিনত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীতে অভিযান চালালে সকল অপহরণ-গুম এবং গুপ্ত হত্যার খোঁজ পাওয়া যাবে বলে জানান তিনি।
আগামিকাল (১৮ মে) ১৫ উপজেলা ভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে জিততে সরকার ভোট ডাকাতি, ব্যালট পোড়ানো, ভোটারদের ভোট দানে বাধা দেওয়া, আগের রাতে ভোট বক্স ভর্তি করা এবং বিজয় ছিনিয়ে সহ সকল কিছুই করেছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আদালত স্থানান্তরের প্রতিবাদে আজ থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী শুরু হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি দাবি গুলো হলো এ মুহুর্তে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে; বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করতে হবে; অপহরণ, গুম, খুন এবং গুপ্তহত্যায় সঙ্গে সংশিষ্টদের বিচারের আওতায় আনতে হবে; র‌্যাবকে বিলুপ্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, দলের সহ-সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমূখ।
[b]ঢাকা, এমএইচ,১৮মে(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]