উপজেলা নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং দেশব্যাপী অব্যাহত হত্যা খুন, গুমের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দিবে বিএনপি। ২০ মার্চ বৃহস্পতিবার সারাদেশের জেলা সদরে এ কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ কর্মসুচি ঘোষনা করেন।
রিজভী আরও বলেন, গত ৩দফা উপজেলা নির্বাচনে সহিংসতায় হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, ভোট জালিয়াতি, বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের মারধরসহ উপজেলা চেয়ারম্যান পদ নিজেদের অনুকুলে নিতে রক্তাক্ত দাঙ্গা হাঙ্গামার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
তৃতীয় দফা উপজেলা নির্বাচনে ৪ জন নিহত, প্রায় ২হাজারের অধিক আহত এবং কয়েকশ নির্বাচন কেন্দ্রে অনিয়ম, দখল, হামলা অভিযোগ করেন রিজভী আহমেদ।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই নানা শ্রেনী পেশার মানুষ রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হচ্ছে। সরকার পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে করায়াত্ত করায় ন্যায় বিচারের অবশিষ্টাংশটুকু নেই। দেশ এখন ভয়ংকর খুন ও জখমের লীলাভূমিতে পরিনত হয়েছে।
দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার সরকার বিরোধী আন্দোলনকে স্তিমিত করার উদ্ভট অপকৌশল-মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় চার নেতাকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদপত্রের বরাত দিয়ে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি লাশ পাওয়া গেছে। এই লাশ কখনো অজ্ঞাত, কখনো পরিচিত। বিভিন্ন স্থানের নদীতে, খালে বিলে, পুকুরে, এমনকি রাজধানীর অভিজাত এলাকা গুলশান লেকেও লাশ পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবে বিএনপি
উপজেলা নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং দেশব্যাপী অব্যাহত হত্যা খুন, গুমের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দিবে বিএনপি। ২০ মার্চ বৃহস্পতিবার সারাদেশের জেলা সদরে এ কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার দুপুরে





