নপির রূপকল্প ‘ভিশন-২০৩০’ নিয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ‘ভিশন-২০৩০ ফর বাংলাদেশ’ শীর্ষক এ সংবাদ সম্মেলন শুরু হয়।
এতে ‘ভিশন-২০৩০’ নামের এ রূপকল্পে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার পদ, ২০৩০ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত করা, মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলার, প্রবৃদ্ধি দুই অংকে নেয়া, দেশীয় বিনিয়োগে নানা সুযোগ-সুবিধাসহ আড়াই শতাধিক দফা তুলে ধরছেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে, গত সোমবার ভিশন ২০৩০ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে সর্বসম্মতিক্রমে ভিশন-২০৩০ অনুমোদন করা হয়।
এমবি





