টানা অবরোধের ২৩তম দিন ও দেশের বিভিন্ন স্থানে হরতাল সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির।
কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে জন ৩১নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ৪৯জন নেতাকর্মীকে।
অবরোধ কর্মসূচি পালন কালে শিবির নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ বর্বর ও কাপুরুষের দল তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ছাত্রজনতাকে হত্যা নির্যাতনের মাধ্যমে আবারো প্রমাণ করেছে। জনগণের সামনে দাঁড়াতে না পেরে গণআন্দোলনকে দমন করতে নৃশংসতার পথ ধরেছে তারা।
আওয়ামী অবৈধ শাসনে দেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। আমরা হুশিয়ার করে বলতে চাই, জনগণের সাথে শত্রুতা করে শেষ রক্ষা হবেনা। আপনারা যদি মনে করে থাকেন ছাত্রজনতাকে হত্যা নির্যাতন করে পার পেয়ে যাবেন তাহলে বোকার স্বার্গে বাস করছেন। জালিমের পতন না করে ছাত্রজনতা ঘরে ফিরবে না। বরং প্রতিটি হত্যা নির্যাতন আপনাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। করুণ পরিণতিতে নতুন মাত্রা যোগ করবে। চরম মূল্য দিতে হবে এই নৃশংস কাপুরুষতার জন্য।
ঢাকা মহানগরী পূর্ব
অবরোধের ২৩তম দিনে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ১০টায় শাখা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল খিলগাও এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।
ঢাকা মহানগরী উত্তর
অনির্দিষ্টকালের অবরোধের ২৩তম দিনে রাজধানীর উত্তরায় মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। কাল সাড়ে ৮টায় মহানগরী সংস্কৃতি সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিনখান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা।
ঢাকা মহানগরী পশ্চিম
অবরোধে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ১০ টায় শাখা সেক্রেটারী তামিম হোসেনের নেতৃত্বে একটি মিছিল ধানমন্ডি এলাকায় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।
গাজীপুর মহানগরী
টানা অবরোধের ২৩তম দিনে গাজীপুর মহানগরী রাজপথ অবরোধ করে। সকাল ৯টায় মহানগর শিবিরের শিক্ষাসম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
রংপুর মহানগরী
জামায়াতের ঢাকা হরতাল সফল করতে নগরীর টার্মিনাল এলাকায় মিছিল মহাসড়ক অবরোধ করে, বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। এতে নেতৃত্বদেন শাখা সভাপতি আল আমিন।
সিলেট মহানগরী
হরতাল সফল করতে নগরীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির সিলেট মহানগরী। সকাল ১১টায় শাখা সেক্রেটারী মাশুক আহমেদের নেতৃত্বে একটি মিছিল নগরীর আম্বরখান এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।
চট্টগ্রাম মহানগরী উত্তর
শিবির নেতা হত্যার প্রতিবাদে হরতাল সফল করতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা। সকাল ১১টায় শাখা সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।
চাঁপাইনবাবগঞ্জ শহর
সকাল ৯.০০ টার দিকে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন ভাইকে র্যাব কর্তৃক হত্যার প্রতিবাদে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর অফিস সম্পাদক মোহাঃ এনায়েতুল্লাহর নেতৃত্বে বাতেন খাঁ মোড় থেকে শুরু হয়ে সাউথ ইস্ট ব্যাংকের সামনে গিয়ে রাজপথ অবরোধ করে ।
সিরাজগঞ্জ শহর
চাপাইনবাবগঞ্জে র্যাবের গুলিতে শিবির নেতা নিহতের প্রতিবাদে শিবিরের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সর্মথনে সিরাজগঞ্জে মিছিল করে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা। সকাল ১০টার দিকে শহর শিবিরের সেক্রেটারী মোঃ ময়নুল হক মনির নেতৃত্বে সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ বাজারে মিছিল ও রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা।
রংপুর জেলা
রংপুর বিভাগে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিনে মিঠাপুকুর ও কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রংপুর জেলা ছাত্রশিবির। রংপুর জেলা অর্থ সম্পাদক মুহা. নায়েবুর রহমান এর নেতৃত্বে মিছিল অবরোধে আরও উপস্থিত ছিলেন জেলা স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক মুহা. শাহ্জালাল সিরাজ ও জেলা এইচ আর ডি সম্পাদক মুহা. তারিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃৃন্দ।
পীরগাছা উপজেলা
৪৮ ঘন্টার হরতালের ১ম দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে পীরগাছা উপজেলা ছাত্রশিবির। পীরগাছা উত্তর সভাপতি মোঃ মামুনুর রশিদ ও দক্ষিণ সভাপতি মোস্তফা কামাল এর নেতৃত্বে পাওটানা হাট ও কান্দি বাজার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে নেতাকমীরা।
গংগাচড়া উপজেলা
হরতালের ১ম দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে গংগাচড়া উপজেলা ছাত্রশিবির। গংগাচড়া প্রোপার সভাপতি মোঃ আল আমিন কবিরের নেতৃতে রংপুর-গংগাচড়া আঞ্চলিক মহাসড়কের মৌলভী বাজার ও বেতগাড়ীতে বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করা হয়।
রংপুর সদর
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে রংপুর সদর সাথী শাখা। সদর থানা সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ এর নেতৃত্বে এতে আরও উপস্তিত ছিলেন সদর সেক্রেটারী জহুরুল ইসলাম শিবির নেতা সানাউল্লাহ সিদ্দিকী ও রুবের মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বদরগঞ্জ উপজেলা
হরতাল সফল করতে রংপুর-পার্বতীপুর সড়কে বিক্ষোভ মিছিল করে বদরগঞ্জ ছাত্রশিবির। বদরগঞ্জ উত্তর থানা সভাপতি মুহা. আল-আমিন এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
তারাগঞ্জ উপজেলা
হরতালের ১ম দিনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তারাগঞ্জ থানা সভাপতি মোঃ ইয়াকুব আলী ও সেক্রেটারী মু. আবু হানিফ। তারা রংপুর-দিনাজপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবরোধ করে নেতাকর্মীরা।
পীরগ্ঞ্জ উপজেলা
হরতালে ১ম দিনে পীরগঞ্জ প্রোপার সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন ও পূর্ব সভাপতি রবিউল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে পিকেটিং করে পীরগঞ্জ উপজেলা ছাত্রশিবির।
এসএইচ





