বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ সাবেক আমীরে জামায়াত মকবুল আহমদ এর ইসলামী আন্দোলনে অনবদ্য অবদান এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, বাংলার এই ভ‚খন্ডে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে তাঁর ত্যাগ ও অবদান ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি সততা, নিষ্ঠা ও প্রজ্ঞা দিয়ে ইসলামী আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন।
ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে বৃদ্ধ বয়সে জেল জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন। তবুও তিনি ছিলেন অবিচল। তাঁর মৃত্যুতে আমরা প্রতিথযশা একজন অভিভাবককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। তাঁর রেখে যাওয়া ইসলামী আন্দোলনের কাজকে কাংখিত মঞ্জিলে পৌছাতে আমরা আরও দৃঢ় ভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





