টানা বর্ষনে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে স্বীকার করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইদানিং যানজট শব্দের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে জনজট। মগবাজারসহ বেশ কয়েকটি জায়গায় জনদুর্ভোগ বেশি। তবে সাধ্যমতো দুর্ভোগ লাঘবে চেষ্ঠা চালাচ্ছি। আমি সরকারের অংশ। কোনোভাবে তার দায় এড়াতে পারি না।
শনিবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মটরবাইক শো-২০১৪ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইভেন্টম্যানেজম্যান্ট সার্ভিস এ মোটরবাইক শো আয়োজন করেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে ট্রাফিকের অবস্থা দীর্ঘদিনের। চাইলেও এই যানজট সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। রাস্তায় যেসব পথচারি ফোনে কথা বলতে বলতে বেপরোয়া চলাচল করে তাদেরকে বেপরোয়া ড্রাইভার চাপা দিয়ে মেরে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
যারা মটরবাইকে যাতায়াত করেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের প্রতি আহবান জানাচ্ছি দুই জনের বেশি বাইকে উঠবেন না। দয়া করে কেউ হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হবেন না।
মটরবাইক রেজিস্ট্রেশন ফি ন্যায় সঙ্গত হওয়া উচিৎ উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ মটরবাইক বিনামূল্যে অথবা নামমাত্রমূল্যে আমদানি করা হয়। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ন্যায় সঙ্গত হওয়া উচিৎ। তাছাড়া বিক্রেতা প্রতিষ্ঠানের উপরও আরও বেশি ট্যাক্স বসানো উচিৎ বলে তিনি মন্ত্রব্য করেন।
উদ্বোধন শেষে শাহবাগ থানার সামনে যানবাহন ড্রাইভার ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনমূলক লিফলেট বিলি করেন মন্ত্রী।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





