আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য থেকে যেভাবে নির্বাচন হয়েছে আগামীতেও হবে। আমরা নির্বাচিত সরকার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসুক আর না আসুক নির্বাচন একইভাবে হবে বলে জানান তিনি।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন।

গতকাল শুক্রবার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানান সৈয়দ আশরাফ।

আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়াকে অনুরোধ করব অবরোধ প্রত্যাহার করুন। বাংলাদেশের মানুষের জীবনের স্বাভাবিক পরিবেশ তৈরি করেন।

আশরাফ বলেন, আমরা জানি আপনার শক্তি কোথায়? কারা এই সন্ত্রাসী কাজকে প্রশ্রয় দিচ্ছে? কোথা থেকে নির্দেশ আসছে তা-ও জানি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১৯৯৬ সালের মতো সংবিধান সংশোধন করে নতুন নির্বাচনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

এসময় খালেদা জিয়া বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচন করার আগে প্রধানমন্ত্রী এটাকে নিয়ম রক্ষা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে উল্লেখ করেছিলেন। তিনি এই নিয়ম রক্ষার নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গীকার করেছিলেন।

এএইচ