ঈদুল আযহা ও দুর্গাপূজার আগেই রাস্তাঘাট যাতায়াতের উপযোগী করতে রাত-দিন কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে ডেমরা- আশুলিয়া সড়কে নবনির্মিত ত্রিমোহনী ব্রিজ ও ওভারপাস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও জানান, রাজধানীর যানজট কমাতে পূর্ব পশ্চিম মুখী আরও রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ওবায়দুল কাদের বলেন, 'এই রাস্তাগুলো কয়েকদিনের মাঝেই যাতায়াতের উপযোগী করে তোলার চেষ্টা করা হচ্ছে। আমাদের মনিটরিং টিম, মোবাইল ইউনিট দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।'

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম ,জেআই