আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামীকাল ২১ ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'-এ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বাসা থেকে বের হওয়ায় কোনো বাঁধা না থাকা সত্ত্বেও তিনি বের হবেন না। এতেই প্রমাণিত হয় বাংলা ভাষা নয়, খালেদা জিয়ার উর্দু'র প্রতিই টান বেশি।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলয়তনে, প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা’র স্বরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাছান বলেন, শোনা যাচ্ছে আগামীকাল (২১ ফেব্রুয়ারি) খালেদা জিয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাবেন না। আসলে বাংলা ভাষার প্রতি তার বিন্দুমাত মমত্ব নেই। উর্দু'র প্রতিই তার টান বেশি। আমরা তার (খালেদা জিয়া) প্রতি তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, বেগম জিয়ার হরতাল-অবরোধ এখন কৌতুকে পরিণত হয়েছে। খালেদা জিয়ার হরতাল মানেই গাড়ি-ঘোড়া চলবে, দোকান-পাট খোলা থাকবে। আর মাঝেমধ্যে খালেদার পেট্রলবোমা বাহিনী নাশকতা করতে গিয়ে জনগণের ধোলাই খেয়ে পুলিশের কাছে সোপের্দ হবে।

সংগঠনের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এমআর/কেএইচ