বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এরশাদ-হাসিনা দুই স্বৈরাচার এক হয়ে ক্ষমতায় থাকতে চাইছে। দেশের মানুষের জন্য নয়, লুটপাট করতেই এই দুই স্বৈরাচার একযোট হয়েছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশ এসব কথা বলেন বেগম জিয়া।
শেখ হাসিনাকে উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বলেন,এরশাদ বহু নাটক দেখিয়েছেন। তিনিও (শেখ হাসিনাও) নাটক দেখিয়েছেন।
১৯৮৬ সালের নির্বাচনে যোগ দিলে তা হবে জাতীয় বেঈমানি-এমন বক্তব্য দিয়েও সেই নির্বাচনে শেখ হাসিনার অংশ নেয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বেগম জিয়া বলেন, স্বঘোষিত বেঈমান কোন দিন দেশপ্রেমিক হতে পারেনা।
খালেদা জিয়া বলেন,১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগসহ সকল দল নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় শেখ হাসিনা চট্টগ্রামে এক জনসভায় বলেছিলেন নির্বাচনে যারা অংশ নিবে তারা জাতীয় বেঈমান। অথচ হাসিনাই সে নির্বাচনে অংশ নিয়ে স্বঘোষিত বেঈমান হয়েছেন।
১৮ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেও কয়েকজন মঞ্চে বক্তব্য রেখেছেন। গণসমাবেশের শুরুতে জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক কোরআন তেলাওয়াত করেন।
রাজনীতি
দুই স্বৈরাচার এক হয়ে ক্ষমতায় থাকতে চাইছে:খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এরশাদ-হাসিনা দুই স্বৈরাচার এক হয়ে ক্ষমতায় থাকতে চাইছে। দেশের মানুষের জন্য নয়, লুটপাট করতেই এই দুই স্বৈরাচার একযোট হয়েছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত





