বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মীর্জা আব্বাস বলেছেন, বিএনপি মাঠেই দেখা করতে চায়। কিন্তু আওয়ামী লীগ দেখা করতে চায় না। আওয়ামী লীগ পুলিশ ও র‌্যাব দিয়ে মোকাবিলা করতে চায়।

বিএনপি এসি রুমে বসে আন্দোলনের কথা বলে। আন্দোলন করতে হলে বিএনপিকে মাঠে নামতে হবে নাসিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে মীর্জা আব্বাস বলেন, জনপ্রিয়তা যাছাই করতে মাঠে নামুন।

রোববার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঢাকা মহানগর কমিটিতে কোনো দ্বন্দ্ব নেই। সকল উপ-কমিটি গঠন যথাসময়ে সম্পন্ন হবে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ