রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন থেকে সড়ে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। 

বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, জুন মাসে ইউনেস্কো জরিপ করবে। সে জরিপে পৃথিবীর সপ্তমাশ্চার্য থেকে সুন্দর বনের নাম বাদ গেলে জাতির জন্য লজ্জাজনক হবে। তাই আমরা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতা করছি না।
অন্যত্র যে কোন সুবিধাজনক জায়গায় স্থাপন করতে পারে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অনেক জায়গা পাওয়া যাবে কিন্তু অনেক সুন্দর বন পাওয়া যাবে না।

তিনি বলেন, সরকার এক ঘুয়েমী করে সন্দুর বনের কাছে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক পরিবেশ বিদরা সুন্দর বনের কাছে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে নিষেধ করেছেন। এমনকি বিএনপির সাথে বাম দলসহ সুশীল সমাজের লোকেরা ও সুন্দর বনের কাছে বিদ্যুৎ কেন্দ্র না করার আহবান জানিয়েছেন। কিন্তু সরকার কারো কথা শুনছেন না।

তিনি আরো বলেন, সরকার জনগণের পকেট কাটার জন্য নয়। তাই দেশ ও জনগণের কখা বিবেচনা করে এক ঘুয়েমী থেকে বের হয়ে আসবে। জ্বালানি উপদেষ্টা তউফিক এলাহী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নিজের এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরমর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিলন, আইন বিষয়ক সম্পাক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এমএইচ