আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, সুন্দরবনের ঘটনায় বিএনপি'র গঠিত তদন্ত কমিটিকে ভাওতাবাজি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, শুনেছি সুন্দরবনের শ্যালা নদীতে তেলের জাহাজ ডুবির ঘটনায় বিএনপি তদন্ত কমিটি গঠন করেছে। বিএনপির আমলেই তারা সুন্দরবনকে বনদস্যূদের ইজারা দিয়েছিল। এখন তাদের এই তদন্ত কমিটি সুন্দরবনকে রক্ষা করার জন্য নাকি বনদস্যূদের রক্ষা করার জন্য। তা জাতি জানতে চায়। আর বিএনপির এই তদন্ত কমিটি ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, তারেকের বিতর্কিত বক্তব্য নিয়ে সারাদেশে ধিক্কার পড়ে গেছে। তাই এর থেকে বাঁচার জন্য বিএনপি নেতারা তারেকের সংশোধিত বক্তব্য আনার চেষ্টা।

কেএইচ