বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র আজ শহীদ, নিহত। সেই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের শপথ নিতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে বিএনপি আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন করে ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতারের তালিকা করা হয়েছে। প্রতিদিনই তালিকা বাড়ছে। ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। ৫০ লাখ পুলিশ নিয়োগ দিয়েও সরকার রেহাই পাবে না। দেশের মানুষ আজ এই অগণতান্ত্রিক সরকারকে হঠাতে শপথ নিয়েছে।
জেআই





