মঙ্গলবার (৩০ জুন) সংসদে বাজেট অধিবেশনে বিকেলের সেশনের ছাঁটাই প্রস্তাব আলোচনার সময় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন। মূলত সময় বাঁচাতে স্পিকারে অনুমতিতে দাঁড়িয়ে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা প্রত্যাহারের প্রস্তাব দেন। বিরোধী দলীয় নেতা প্রস্তাবটি সংসদে মঞ্জু হয়৷

এ সময় তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেওয়া হলেও সেগুলো গ্রহণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের মূল্যবান সময় বাঁচাতে তারা সব ছাঁটাই প্রস্তাব একসঙ্গে প্রত্যাহার করতে প্রস্তুত।

বিরোধী দলীয় নেতা বলেন, মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি। কিন্তু কোনোটিই গৃহীত হতে দেখিনি। রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই আলোচনা ও প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু মূল্যবান সময় বাঁচানোর সুযোগ থাকলে আমরা আমাদের দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিতে চাই। এতে সরকারি দলের কাজও সহজ হবে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ট্রেজারি বেঞ্চ ইতোমধ্যে বিষয়টি গ্রহণ করেছে। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রী দাবি উত্থাপনের পর ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে দেওয়া হবে।

এরপর স্পিকার দাবি নম্বর ৩৪ উত্থাপনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আহ্বান জানান।

এমএম