এসএসসি পরীক্ষার সময় হরতাল দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

রওশন এরশাদ বলেন, রাজনীতি জনগণের স্বার্থে হওয়া উচিত। এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয় যাতে জনগণ দুর্ভোগে পড়ে। পরীক্ষার সময় হরতাল কারও জন্যই কাম্য হতে পারে না।

কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিএনপি-জামায়াত জোট হরতাল প্রত্যাহার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রওশন এরশাদ।

জেএ