সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যেখানে সহিংসতা, সেখানে সমঝোতার পথ সঙ্কুচিত হয়ে পড়েছে। বঙ্গবন্ধু পরিবারকে ধ্বংস করার নীল নকশা চলছে।
বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হচ্ছে।’
শনিবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের তিন দোকান এলাকায় ঢাকা-দোহার সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য কেমন পরোয়ানা পাঠানো হয়েছে আমার জানা নেই।’
এ সময় সেতুমন্ত্রী ঢাকার দোহার থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত ৭২ কিলোমিটার সড়ক সংস্কার কাজ ঘুরে-ফিরে দেখেন। মন্ত্রীর সঙ্গে সড়ক, জনপথ এবং সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ





