রাজধানীতে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানা শাখা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জনের মাস। এই মহিমান্বিত মাসে নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তষ্টি অর্জনই মুমিন জীবনের কাঙ্খিত লক্ষ্য। তাই পবিত্র রমজান মাসে একনিষ্ঠভাবে সিয়াম পালনের মাধ্যমে নিজেকে ইসলামী আন্দোলনের যোগ্যতর কর্মী ও কুরআনের সৈনিক হিসাবে গড়ে তুলতে হবে।
তিনি সিয়ামের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সকলকে বাস্তব জীবনে প্রতিফলনের আহবান জানান।
ভারপ্রাপ্ত থানা আমীর মাহমুদ হোসাইনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আবু ফতেহ, জামায়াত নেতা খন্দকার এমদাদুল হক, মিজানুর রহমান মালেক, মাওলানা মুহসিন উদ্দীন, সিরাজুল ইসলাম ও নাজির আহমদ প্রমূখ।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





