বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার লন্ডনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ।
এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেবেন।
২৫ মার্চ ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান।
শহীদ জিয়াকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে ওঠেন শাসক দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করেন।
তারেক রহমান মঙ্গলবারের সুধী সমাবেশে এসব সমালোচনার জবাব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ওয়েস্ট মিনিস্টার হলে বক্তব্য দেবেন তারেক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার লন্ডনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।















