ঈদযাত্রায় ঘর ফেরত যাত্রী‌দের ভোগা‌ন্তি হওয়ায় আন্ত‌রিকভা‌বে দুঃখ প্রকাশ ক‌রেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (১১ আগস্ট) রোববার সকালে রাজধানীর সা‌য়েদ‌াবা‌দে সড়ক ও জনপথ মো‌ড়ে ঈদযাত্রা নি‌য়ে আলাপকা‌লে গণমাধ্যম কর্মী‌দের তিনি এইসব কথা ব‌লেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রার প্রথম দিকে বৈরি আবহাওয়া ও সড়কে কিছু সমস্যা থাকায় ভোগান্তি হয়েছে। তবে পুরো দেশের চিত্র এক নয়। টাঙ্গাইল বাইপাস সড়কে যানজট আছে। এটা দুপুরের পর থেকে উন্নতি হবে। একটি মাত্র রুটেই মানুষের দুর্ভোগ হয়েছে। এজন্য আন্তরিক ভাবে দুঃখিত।

জ্যাম নিয়ে তিনি বলেন, জ্যাম কী কারণে হচ্ছে সেটা বুঝতে হবে। রাস্তা চার লেন, কিন্তু সেতু দুই লেন, তখনই সমস্যাটা হয়। রংপুর পর্যন্ত চার লেনের পরিকল্পনা আছে, সেটা হয়ে গেলে এ সমস্যা হবে না। আর নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে। ফলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। একসাথে অনেক মানুষ যাত্রা শুরু করেন, এই চাপ হাইওয়ে পুলিশের পক্ষে সামলানো সম্ভব নয়। তবে চেষ্টা চলছে পরিস্থিতি উন্নত করার।

ঈদযাত্রায় বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সায়েদাবাদে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে, এ অভিযোগে অনেক পরিবহনকে জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে আওয়ামী লীগের কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে, এটি তৃণমুলে আওয়ামীলীগের দ্বন্দ্বের ফল কিনা?  

জবাবে কাদের বলেন, বড় দল তাই নানা ঘটনা ঘটতে পারে। কিন্তু যারা অপরাধী প্রত্যেককেই বিচারের আওতায আনা হবে।

এমবি