বোমা আতঙ্কের কারণে বক্তব্য শেষ না করেই মঞ্চ ত্যাগ করলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।আজ বুধবার বিকেলে এঘটনা ঘটে।
তবে ঘটনাস্থলে কোনো বোমা পাওয়া যায়নি।
জানা যায়, গাজীপুর সদর উপজেলার নরুন উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। মন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি জাংগালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের মোবাইলে ফোন দেন। তিনি বলেন, অনুষ্ঠানস্থলে বোমা পোঁতা আছে, যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। পরে পুলিশ প্রতিমন্ত্রীকে এ কথা জানালে বক্তৃতা না দিয়েই তিনি দ্রুত সেখান থেকে চলে যান। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল আহসান তালুকদার জানান, বুধবার বিকেলে নরুন উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে গণসংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভার সভাপতি ছিলেন জাংগালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মেহেদী আশরাফসহ অন্যরা।
কামরুল আহসান তালুকদার জানান, সাড়ে ৫টার দিকে সভা চলাকালীন অনুষ্ঠানের সভাপতির মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানায়, মঞ্চে বোমা পোঁতা রাখা হয়েছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এ সময় প্রতিমন্ত্রী সভায় বক্তব্য রাখছিলেন। বিষয়টি কালীগঞ্জ থানার ওসিকে জানালে তারা মঞ্চের আশেপাশে পরীক্ষা ও তল্লাশি করার পর ঘটনাটি মঞ্চে বক্তব্যরত প্রতিমন্ত্রীকে অবহিত করেন। সংবাদটি শুনার পর তিনি দ্রুত বক্তব্য অসমাপ্ত রেখে মঞ্চ ছেড়ে চলে যান।
[b]ঢাকা,জানুয়ারি(টাইসনিউজবিডি)// টিআই[/b]
রাজনীতি
বোমা আতঙ্কে প্রতিমন্ত্রীর মঞ্চত্যাগ
বোমা আতঙ্কের কারণে বক্তব্য শেষ না করেই মঞ্চ ত্যাগ করলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।আজ বুধবার বিকেলে এঘটনা ঘটে।





