১৫ আগস্ট আজ। জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী আজ।
জাতির পিতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে, জাতির পিতার চেতনা ও আদর্শ বাস্তবায়ন করবে আওয়ামী লীগ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর যে খুনিদের বিচারের রায় আজও কার্যকর হয়নি, যারা বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনতে সরকারে প্রচেষ্টা আরও বেগবান করা হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টাও জোরদার করা হয়েছে।
এএস





