আগামী ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেলে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একথা জানান।
একই সাথে ওই দিন রাজধানীর ১৮টি স্থানে সমাবেশ ও র্যালি করবে দলটি। এছাড়া দেশের সব জেলা ও উপজেলায় ওই দিন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন হানিফ।
এসএইচ





