মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক দল।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে দলগুলোর নেতারা এ দাবি জানান।
সমাবেশে ন্যাপ ভাসানীর একাংশের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী বলেন, আশা করছি এই সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা হবে। যেহেতু বাংলাদেশের বড় বড় সেতুগুলো নেতাদের নামে নামকরণ করা হয়েছে সেহেতু আমরা পদ্মা সেতুকে সফল করতে মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানীর নাম দেয়ার দাবি জানাচ্ছি।
পাশাপাশি শের-এ-বাংলা এ কে ফজলুল হকের নামে মেঘনা সেতু ও শহীদ সোহরাওয়ার্দির নামে গোমতী সেতুর নামকরণ করারও দাবি জানান তারা।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজিবিডি.কম) // জেআই[/b]
ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণ দাবি
মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক দল। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে দলগুলোর নেতারা এ দাবি জানান।
এজেন্ডাতেই ছিল না বন্ধ মৈত্রী-বন্ধন-মিতালী চালুর সিদ্ধান্ত নেই
প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ৩৮তম আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি বন্ধ থাকা ট্রেনগুলো চালুর বিষয়টি বৈঠকের এজেন্ডাতেও ছিল না।
অর্থনীতি পুনরুদ্ধার ‘রাষ্ট্র মেরামতই সরকারের বড় চ্যালেঞ্জ’
সরকারের সামনে অর্থনীতি পুনরুদ্ধার, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বড় বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মাটি সরানো পরিকল্পিত, পদ্মা সেতুর নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী
পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
দ্বিতীয় পদ্মা সেতুর বরাদ্দ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী
পাটুরিয়া-দৌলতিদিয়া দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ঈদের আগের চার দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৬৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১৮ কোটি ৪ লাখ ৮ হাজার ২০০ টাকা।
















