আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এক সময় যুবসমাজ বেকার হয়ে পড়েছিল। শেখ হাসিনা যুব সমাজের পথের দিশারী। তিনিই যুবসমাজকে কাজের সন্ধান দিয়েছিলেন।

শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার সন্তান তারেক রহমানকে দিয়ে হাওয়া ভবন সৃষ্টি করে রক্তের হলি খেলেছেন। আবার জঙ্গি সৃষ্টি করবেন, শাপলা চত্তর তৈরী করবেন। বাংলার জনগণ আপনাকে আর সে সুযোগ দিবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমআর/এসএইচ