বর্তমান সরকার জনগণের ভোটের নির্বাচিত। যারা সংসদে এসেছে, তাদের ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আশা করি যেসব সংসদ সদস্য এখনও শপথ নেননি, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে শপথ নেবেন এবং সংসদ অধিবেশনে যোগদান করবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিতে গিয়ে তিনি বলেন, জনগণের প্রতি শ্রদ্ধা রেখে মির্জা ফখরুলসহ বাকিদেরও শপথ নিয়ে সংসদে আসা উচিত।
তিনি বলেন, জনগণ ভোট দিয়ে এমপিদের নির্বাচিত করেছে, তাই এ সংসদ বৈধ।
হানিফ আরও বলেন, সারা বিশ্ব আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে আক্রান্ত। তবে বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আছে।
এদিকে শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবস্থানে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এসময় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শেখ জামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
জেড





