আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট মানুষের জীবন নিয়ে খেলেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিএনপি জামায়াতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’শীর্ষক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ অভিযোগ করেন।
ক্ষমতার কোন মোহনেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষের সেবা করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরের কাজই হত্যাকাণ্ড ঘটানো। একাত্তরেও তারা একই কাজ করেছে।
শেখ হাসিনা বলেন, বিএনপির জন্মই হয়েছে মানুষের রক্তের স্রোতের ওপর। সেই বিএনপি জামায়াতকে নিয়ে দেশে তাণ্ডব চালিয়েছে। তারা আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে খেলেছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





