আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে অংশগ্রহণ না করে আরও একবার প্রমাণ করলো তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কালীমন্দিরে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ১৯৭১ সালের ২৭ মার্চে রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রমের গণহত্যা স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি ইচ্ছা করেই লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে যায়নি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আবারও প্রমাণ হয়েছে বিএনপি স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানপন্থী। তাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা নেই। তাই তারা এ অনুষ্ঠানে আসেনি।
বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগ এককভাবে লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের আয়োজন করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কাউকে দাওয়াত দেয়া হয়নি। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে দেশ প্রেমে উব্ধুদ্ধ ও স্বপ্রণোদিত হয়ে যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়েই জাতীয় প্যারেড গ্রাউন্ডের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কিন্তু বিএনপি তা করেনি।
তিনি আরও বলেন, বিএনপির কিছু নামধারী মুক্তিযোদ্ধা ছাড়া গতকালের অনুষ্ঠানে হাজার হাজার মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন।
জিয়াউর রহমান দেশের প্রথম প্রেসিডেন্ট- তারেক রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন মুজিবনগর সরকারের ৫শ টাকা বেতনের কর্মচারী। সরকারী নথি-পত্র দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে। একজন কর্মচারী কি করে দেশের প্রথম প্রেসিডেন্ট হতে পারেন।
এ সময় হাছান মাহমুদ দাবি করে বলেন, কিছুদিন পর বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমান দাবি করে বলবেন টিক্কা খানের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়েছে।
লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের খাবারের প্যাকেটে ইবনে সিনা হাসপাতালের স্যালাইন দেয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমার জানা নাই। আমার খাবার প্যাকেটে কোন স্যালাইন পাইনি।
[b]ঢাকা, এমআর, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি
[/b]
রাজনীতি
আবারও প্রমাণ হলো বিএনপি স্বাধীনতা বিরোধী: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে অংশগ্রহণ না করে আরও একবার প্রমাণ করলো তারা মুক্তিযুদ্ধের





