তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা গণতন্ত্রের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে নির্বাচন এবং গণতন্ত্রে তাদের ঠাঁই হবে না।
তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি মামলা এবং মানুষ পোড়ানোর মামলা থেকে অব্যাহতি পাওয়ার পাঁয়তারা করছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 'দৈনিক তথ্য দর্পন' নামে একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে ইনু এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, অতীতেতেও আমরা দেখেছি নির্বাচন কখনোই খালেদা জিয়ার মূল এজেন্ডা ছিলো না।নির্বাচন নিয়ে তাদের ভিন্ন কোন উদ্দেশ্যে থাকে। এবারও মানুষ ও পোড়ানো দুর্নিতির মামলা থেকে নিজে এবং পুত্রকে বাঁচানোর জন্য নির্বাচনকে কৌশল হিসেবে নিয়েছে খালেদা জিয়া।
মানুষ পোড়ানোর সাথে খালেদা জিয়া সরাসরি জড়িত জানিয়ে তিনি বলেন, আমরা বিভিন্ন তথ্য উপাথ্য থেকে জেনেছি, তত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে বিএনপি জোট হরতাল-অবরোধ দিয়ে যে সকল মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তার সঙ্গে বেগম খালেদা জিয়া সরাসরি জড়িত রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের নামে খালেদা জিয়া মামলা থেকে বাঁচার জন্য যে কৌশল নিয়েছে তা কখনো হতে দিতে পারি না।আমরা কোন অবস্থাতেই অপরাধীকে বাঁচানোর কৌশল নিয়ে আলোচনা করতে পারি না।
মানুষ পোড়ানোর জন্য খালেদা জিয়াকে বিচার করা হবে জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে সবাই একমত, আমরা অপরাধীদেরেকে রাজনীতি থেকে দূরে রাখবো।খালেদা জিয়ার বিচারের ব্যবস্থা করবো।
মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, অনেক জল্পনা-কল্পনার পর আদালত সাকা চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রাখায় আমি খুশি ।আদালতকে ধন্যবাদ জানাই।
শেখ হাসিনার সময়ে কোন অপরাধী আইনের উর্দ্ধে নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অপরাধ করলে সাজা ভোগ করতেই হবে।
তথ্য দর্পনের প্রকাশক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা উকবাল সোবহান চৌধুরি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সার প্রমুখ।
ইআর/ এআর





