আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অবৈধভাবে বাংলাদেশের একটি পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আপনারা (নেতাকর্মীরা) সতর্ক থাকলে শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে অথবা বৈধভাবে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নেই।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদর উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, আপনারা সব সময় সতর্ক থাকবেন। আমরা সব সময় সতর্ক থাকলে ১৯৭৫ এর ১৫ আগস্টের মত আর কোনো ঘটনা ঘটবে না।
সৈয়দ আশরাফ বলেন, বাজেট হচ্ছে সরকারের অর্থনৈতিক দর্শন। যারা সে সরকারের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না, তারা এ বাজেটকে সমর্থন করবে না। তাতে আমাদের কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, যারা বাজেট নিয়ে সমালোচনা করছেন, তাদেরকে বলতে চাই আপনাদের বাজেট পছন্দ না হলে অথবা পরিবর্তন-পরিবর্ধন চাইলে অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করতে পারেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৭ জুন (টাইমনিউহজবিডি.কম) //এসআর[/b]
রাজনীতি
শেখ হাসিনাকে বৈধভাবে ক্ষমতাচ্যুত করার সুযোগ নেই: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নেতাকর্মীরা সতর্ক থাকলে শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে অথবা বৈধভাবে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নেই





