আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে।
বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন কাজের সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। কারণ, রাজনীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে।’
তিনি বলেন, ‘পদ্মাসেতুর বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক দুঃখ-কষ্ট লাঘব হবে। আশা করি সময়মতো আমরা এ সেতুর কাজ শেষ করতে পারব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জামিলুর রেজা চৌধুরী, রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খান প্রমুখ।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





